শিরোনাম
রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম

উত্তপ্ত কাজাখস্তানে নিহত ১৬৪, আটক ৫ হাজার

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৯ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পাঁচ হাজারের বেশি জনকে আটক করা হয়েছে। ছবি সংগৃহীত

কাজাখস্তানে গত এক সপ্তাহ থেকে চলা দাঙ্গায় অন্তত ১৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির বৃহত্তম শহর আলমাটিতে নিহত হয়েছেন ১০৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রবিবার এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

এছাড়া দেশটির নিরাপত্তা রক্ষী পাঁচ হাজারের বেশি জনকে আটক করেছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে স্থানীয় মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনত ১৯৮ মিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১০০ এর বেশি ব্যবসা এবং ব্যাংকে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এবং প্রায় ৪০০ গাড়ি ধ্বংস করা হয়েছে। কাজাখের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা জানিয়েছে, দাঙ্গায় ১৬৪ জন নিহতের মধ্যে দুই শিশুও রয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তুরগুমবায়েভ বলেন, দেশের সব অঞ্চলেই এখন পরিস্থিতি স্থিতিশীল। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ হাজার ১৩৫ জনকে আটক করা হয়েছে।

দেশটিতে গত ১ জানুয়ারি শনিবার এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এরপর দিন দেশটির পশ্চিমাঞ্চলের তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ আলমাটিসহ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office