শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

উপবৃত্তি বিতরণের সুপারিশ একক প্রতিষ্ঠানের মাধ্যমে

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী পছন্দের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণের নির্দেশনা রয়েছে। তবে এ নির্দেশনা এড়িয়ে একক এমএফএস প্রতিষ্ঠানের মাধ্যমে সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত মাসে জারি করা এক চিঠিতে ২০২২-২৩ অর্থবছরের প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি এমএফএস প্রতিষ্ঠান নগদের মাধ্যমে বিতরণ করার সুপারিশ করেছে অধিদপ্তর। এর পর এ উদ্দেশ্যে ১ জানুয়ারি প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা ২০২১ এবং এর অপারেশন ম্যানুয়াল সংশোধনের প্রস্তাব এনেছে অধিদপ্তর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিকাশ, রকেট, উপায় এবং নগদের মতো যে কোনো এমএফএসের মাধ্যমে উপবৃত্তি বিতরণের বিধান রেখে গত বছরের ফেব্রুয়ারিতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা ২০২১ প্রকাশ করে। নির্দেশনা অনুযায়ী সারাদেশের প্রাথমিক স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা তাঁদের পছন্দের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আপডেট করেন। এমনকি গত বছরের জুন মাসে উপবৃত্তি গ্রহণকারীরা তাদের দেওয়া পছন্দের এমএফএস অপারেটরে বৃত্তির টাকাও পান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্‌ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত চিঠিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মতামতের বরাত দিয়ে বলা হয়, ‘উপবৃত্তির টাকা বিতরণের জন্য ২০২০ সালের ১৩ ডিসেম্বরের চুক্তি অনুযায়ী নগদের সঙ্গে পুনরায় চুক্তি করার জন্য অনুমোদন করা দেওয়া হলো এবং উপবৃত্তি বাস্তবায়ন নির্দেশিকা সংশোধন করা যেতে পারে। অবশ্য এ চিঠিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের সচিব অভিভাবকদের পছন্দের যে কোনো এমএফএসের মাধ্যমে উপবৃত্তি বিতরণের পক্ষে মত দিয়েছেন। সচিবের মতে, কোনো একটি অপারেটরকে কোনো রূপ প্রক্রিয়া ছাড়াই নির্বাচন করা হলে প্রশ্নের সৃষ্টি হতে পারে এবং তা অহেতুক বিতর্কের সৃষ্টি করতে পারে।
শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে এবং মেয়ে শিক্ষার্থীদের ক্লাসে ধরে রাখার জন্য ১৯৯৯ সালে উপবৃত্তি চালু করে সরকার। এখন প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে সরকার। ২০১৬ সালে মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তি বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। এখন প্রাক-প্রাথমিকের প্রতি শিক্ষার্থীকে মাসিক ৭৫ টাকা করে উপবৃত্তি দেয় সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একজন শিক্ষার্থী মাসিক ১৫০ টাকা এবং এক পরিবারে দু’জন শিক্ষার্থী থাকলে দু’জন মিলে পায় ৩০০ টাকা। এ ছাড়া কোনো পরিবারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া একজন শিক্ষার্থী থাকলে উপবৃত্তি পাচ্ছে মাসে ২০০ টাকা। আর দু’জন শিক্ষার্থী থাকলে উপবৃত্তি মাসে ৪০০ টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office