শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

উবার এখন বাংলাদেশের ২০ শহরে

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আজ মঙ্গলবার থেকে দেশের আটটি বিভাগের বিশটি শহরে পাওয়া যাবে উবার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাইড শেয়ারিং কোম্পানিটি।

এতে বলা হয়, বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, বাগেরহাট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, মৌলভীবাজার, নীলফামারী, শ্রীমঙ্গল, ফেনী, দিনাজপুর, খুলনা এবং কক্সবাজারে উবারের সেবা চালু আছে। উনিশ ও বিশতম শহর হিসেবে গাজীপুর ও নাটোরে ‘মটো’ সেবা চালু করেছে উবার। এখন বিশটি শহরের প্রতিটিতেই ‘উবার মটো’ চালু আছে। উবারএপ চালু আছে পাঁচটি শহরে। এছাড়া উবার প্রিমিয়ার একটি শহরে, সিএনজি তিনটি শহরে, রেন্টাল তিনটি শহরে, ইন্টারসিটি চারটি শহরে এবং উবারএক্সএল চালু আছে দুটি শহরে।

এতে আরও বলা হয়, নিরাপদ, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী যোগাযোগের সেবা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের আস্থাভাজন রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে উবার। রেন্টাল, সিএনজি, ইন্টারসিটি, কানেক্ট, মটো ইত্যাদির মতো দুই, তিন ও চার চাকার বিভিন্ন ধরনের সার্ভিস উবারের প্ল্যাটফর্মে আছে। এর ফলে শহর জুড়ে চলাচল এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠেছে। পাশাপাশি, এর মাধ্যমে আরও বেশি সংখ্যক চালকদের জন্য উপার্জনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান মো. আরমানুর রহমান বলেন, ‘বাংলাদেশজুড়ে বিশটি শহরে সেবা সম্প্রসারণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে যাত্রী ও চালক সবাই আমাদের সেবা নিতে পারছেন। উবারের কাছে কমিউনিটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে, সাড়ে পাঁচ বছরের কিছু বেশি সময়ের মধ্যে এসব শহরের মানুষদের জীবনে আমরা ছাপ ফেলতে পেরেছি। গ্রাহকদের যাতায়াতের চাহিদা পূরণে দ্বিগুণ উদ্যমে কাজ করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য বাজারে কোনো পণ্যের প্রয়োজনীয়তা বেশি, সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমরা। আমাদের যাত্রা সবে শুরু হচ্ছে। সামনের বছরগুলোতে আরও অনেক মাইলফলকের অর্জন উদযাপনের ব্যাপারে আমরা আশাবাদী।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চালকদের জন্য বেশ কিছু নতুন ফিচার চালু করেছে উবার। এসব ফিচার তাদের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। উবার এখন আগে থেকেই চালকদের ট্রিপের গন্তব্য দেখায়। এর ফলে চালকরা গন্তব্য দেখে ট্রিপ নিতে পারেন। এটি ট্রিপ শুরু হওয়ার আগে চালকদের ভাড়া পরিশোধের পদ্ধতিও (নগদ বা অনলাইন) দেখায়। এসব নতুন ফিচার চালু হওয়ার ফলে, রাইড ক্যান্সেলেশন নিয়ে চালক ও যাত্রীদের দীর্ঘদিনের করা অভিযোগের পরিমাণ কমে আসছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office