শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

উরুগুয়েতে বার্ড ফ্লুতে ৪০০ সিল ও সি লায়ন মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উরুগুয়েতে বার্ড ফ্লুতে ৪০০ সিল ও সি লায়ন মারা গেছে

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সপ্তাহে উরুগুয়ের উপকূলে আনুমানিক ৪০০টি সীল এবং সি লায়ন মারা গেছে। কর্তৃপক্ষ এ জন্য বার্ড ফ্লু’কে দায়ী করেছে।

মন্টেভিডিওতে একটি সমুদ্র সৈকতে একটি সি লায়ন এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ প্রথম সনাক্ত হওয়ার পরে একাধিক মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যেখানে আটলান্টিকের রিভার প্লেট বা ফানেল আকৃতির ঘোলাটে নদী মোহনা রয়েছে।

মৃত প্রাণী আটলান্টিক উপকূলে এবং নদীর ধারে ভেসে উঠে এসেছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে এ পর্যন্ত ৩৫০টি সীল ও সি লায়ন মাটি চাপা দেয়া হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণীজগত বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন বলেছেন, ‘এটি এখন একটি ক্রমবর্ধমান পরিস্থিতি এবং আমরা এই মৃত্যুর জন্য বার্ড ফ্লু’কে দায়ী করি।’

তিনি এএফপিকে বলেন, ‘রোগ নিয়ন্ত্রণ করা যায় না। প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু কখন এটি ঘটবে তা আমরা জানি না।

উরুগুয়ের উপকূলে আনুমানিক ৩,১৫,০০০ সীল এবং সি লায়ন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office