শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এআইইউবি ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি:   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে এআইইউবি’র পলিসি ধারকরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিভিন্ন স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা উপভোগ করতে পারবেন।

এআইইউবি-র পলিসি ধারকদের জন্য প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রদান করবে হাসপাতাল ক্যাশব্যাক, ডায়াগনস্টিক টেস্টে ডিসকাউন্ট, লাইফ বীমা এবং দুর্ঘটনা বীমা সহ বিস্তৃত বীমা কভারেজ। এই সুবিধাগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য সদস্যদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর ডিন ও ট্রেজারার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. তাজুল ইসলাম, প্রো ভিসি অধ্যাপক ড. মো. আবদুর রহমান, ডাইরেক্টর ফাইন্যান্স মো. খন্দকার সাব্বির কবির, এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ডা. কিশোর বিশ্বাস, সিএফও মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office