শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি: গুজব-অপপ্রচার রোধে চট্টগ্রাম বোর্ডে কন্ট্রোল রুম চালু

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আগামী রোববার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ লক্ষ্যে বন্ধের দিনেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার ও বিভ্রান্তি রোধে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর আগের বন্ধের দিনও (শনিবার) বোর্ড খোলা রাখা হবে। যে কোনো ধরনের গুজব বা অপপ্রচার রোধে ও পরীক্ষার্থীদের সঠিক তথ্য জানাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের এসব (০২-৩৩৩৩৩৬৭৬৪, ০১৭১৮-৩৪৬৪৭৩, ০১৮১৯-৬৪৭৭০৫, ০১৮১৯-৬১৮৯৫১, ০১৮১৯-৬৪৩২৩৯, ০১৮১৯১৭৩৪৯৪, ০১৫৫৪-৩৩৫৯৮২) নম্বরে যোগাযোগ করে যে কেউ সঠিক তথ্য জানতে পারবেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া এসব পরীক্ষার্থী ১১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৪৩ জন। বোর্ডের মধ্যে চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) ৬৮ হাজার ৯৯৬ জন, কক্সবাজারে ১১ হাজার ৪৫৪ জন, রাঙামাটিতে পাঁচ হাজার ১১৫ জন, খাগড়াছড়িতে পাঁচ হাজার ৪৭১ জন এবং বান্দরবানে দুই হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office