| বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | ২৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
আমরা অনকেই একটি ভুল প্রতিনিয়ত করে যাই নিজের অজান্তেই। তা হলো অন্যের অবস্থান না জেনে নিজের সুখ দুঃখ গুলো এমন ভাবে জানিয়ে দেই আর এসুযোগে বেশীর ভাগ মানুষ তার আচরণ গুলো তার মতো করে যেতে সাহস পায় এবং তাকে অতি মানবরূপে প্রমাণিত করতে থাকে। আপনার উপকার করা তো দূরের কথা। এক সময় আপনার থেকে সকল ফয়দা লুফে নিয়ে আপনাকেই নিঃস্ব করে চলে যাবে। আপনি যতটুকু না খারাপ অবস্থায় ছিলেন তার থেকেও বিপদজনক পরিস্থিতিতে পৌঁছে দিবে। আর যখন সেই অতি মানবদের মুখোশ খুলে যাবে বা যাওয়ার ভয় থাকবে তখন আপনাকেই সকলের চোখে অপমানিত করবে। এমনকি আপনার জীবন নিয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। তাই বলে ভাল মানুষ যে নাই তা কিন্তু নয়। সেটা আপনাকেই যাচাই করে নিতে হবে। সংক্ষেপে বলি তা হলো আসুন আমরা অপরিচিত জনকে না বলি পরিবারের সদস্যদের এ কথা টি বলতে অবগত করি এবং কোন প্রয়োজন হলে বা কোন সম্পর্কে জড়াতে চাইলে ঐ ব্যক্তি সম্পর্কে সকল তথ্য সঠিক ভাবে জেনে নিবেন আবশ্যই নিজ দ্বায়িত্বে। কখনো অন্যের কথার উপর ভিত্তি করে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তাতে সঠিক বার্তা নাও পেতে পারেন। জীবনের ইতিবাচক দিক ও নেতিবাচক দিক দুটোই সমানভাবে ভেবে সিদ্ধান্ত নিন। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তারপর ও আমরা মানুষ। আমরা খুব সহজেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে য়াই। অন্যের একটু ভাল আচরণে ভুলে যাই যে এ আচরণের সামনে কোন উদ্দেশ্য আছে কিনা। মনে রাখবেন বর্তমান আপনাকে কেউ বিনাস্বার্থে কোন কাজ করে দিবে না। তাই সদা সতর্ক থাকবেন। কারো প্রলোভনে ভুলে যাবেন না। আপনার যতটুকু আছে তা নিয়ে সততার সাথে এগিয়ে যান। আল্লাহ বরকত দিবেন। ইনশাআল্লাহ।