শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

একপাশে সাদা দলের অবস্থান, অন্যপাশে ছাত্রলীগের আলোকচিত্র প্রদর্শন

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার ভাস্কর্যের পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সাদা দলের কর্মসূচির বিষয়ে জানতে পেরে একই স্থানে ‘২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামায়াত কর্তৃক জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত।

বৃহস্পতিবার পৌনে ১২টায় ‘বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের হামলা ও গুলিবর্ষণে একজন নিহত, অনেকে আহত হওয়া, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে পুলিশের তল্লাশি অভিযানের প্রতিবাদ, কেন্দ্রীয় নেতাসহ ঢাকা ও সারা দেশে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি, আগামী ১০ তারিখ ঢাকা বিভাগীয় গণসমাবেশসহ শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিতে’ প্রায় ১৫ মিনিট মৌন অবস্থান পালন করে সাদা দল।

অবস্থান শেষে সাদা দলের আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমরা এখানে কেন দাড়িয়েছি, তা সবাই অবগত আছেন। আমরা আশা করছি, সরকার সবার সঙ্গে গণতান্ত্রিক ব্যবহার করবে, সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হোক এই আমাদের দাবি।’

সাদা দলের আহবায়ক অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম সরকার, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক যোবায়ের এহসান চৌধুরী, অধ্যাপক শাহ ইমরান, অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আব্দুস সালামসহ সাদা দলের প্রায় ৩৫ জন শিক্ষক।

এর আগে সকাল ১০টার দিকে অপরাজেয় বাংলার সামনে তানবীর হাসান সৈকত সরকার বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে আহত-নিহতদের তথ্যচিত্র প্রদর্শনী করেন।

এ বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস চালিয়ে যেভাবে মানুষ হত্যা করেছে তা স্মরণ করিয়ে দিতে চেয়েছি। প্রতিবাদে অংশ নেয়া শিক্ষকদের বিবেককে নাড়া দিতে আগুন সন্ত্রাসের নামে বিএনপি- জামায়াতের মানুষ হত্যার আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছি।’

তথ্যচিত্রের বিষয়ে জানতে চাইলে সাদা দলের আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনও কথা নেই। তারা তাদের আন্দোলন করার অধিকার রাখে, তাদের কাজ তারা করেছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office