শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স’ অ্যাওয়ার্ড পেলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান

বিজ্ঞপ্তি   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছেন এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় এক হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে মো. আলী হোসেন প্রধানিয়ার হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

এই পুরস্কার ব্যাংকিং খাত তথা কর্পোরেট জগতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক মান নিশ্চিত করতে কার্যকর নেতৃত্ব প্রদানে মো. আলী হোসেন প্রধানিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতি বহন করে। একইসঙ্গে এটি এনআরবিসি ব্যাংক পিএলসির কর্পোরেট সুশাসন শক্তিশালীকরণের মাধ্যমে গ্রাহকদের জন্য টেকসই এবং নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

এনআরবি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office