শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এক দিনের ব্যবধানে ফের কমলো সোনার দাম

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

এক দিনের ব্যবধানে দেশের বাজা‌রে আবারও কমেছে সোনার দা‌ম। তবে তা খুবই কম পরিমাণে। ভালো মানের তথা ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। ৪ দিন আগে একবারেই বাড়ানো হয়েছিল সাড়ে ৭ হাজার টাকা। গতকাল আর আজ মিলে ৩ হাজার টাকার মতো কমানো হয়েছে।

বুধবার (২২ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ৯৬ হাজার ৪৬১ টাকায়।

২১ ক্যারেটের দাম ঠিক করা হয়েছে ৯২ হাজার ৮৭ টাকা। ১৮ ক্যারেটের দাম ৭৮ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৫ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী এখন ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে গতকাল মঙ্গলবারও সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমায় বাজুস।

এর আগে গত শনিবার ভরি প্রতি সোনার দাম (২২ ক্যারেট) ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে রেকর্ড ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office