শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

এক বছরে ন্যাশনাল লাইফের লাইফ ফান্ড বেড়েছে ৯০৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক বছরে ন্যাশনাল লাইফের লাইফ ফান্ড বেড়েছে ৯০৪ কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড এক বছরের ব্যবধানে প্রায় ৯০৪ কোটি টাকা বেড়েছে। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১০২ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ হাজার ১৯৮ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির অর্ধবার্ষিক অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে ৯০৩ কোটি ৯৪ লাখ টাকার নিট প্রবৃদ্ধি হয়েছে। তবে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির আয়-ব্যয়ের উদ্বৃত্ত কমেছে। এ সময়ে দাবি পরিশোধসহ মোট ব্যয়ের পর মোট আয়ের উদ্বৃত্ত হয়েছে ৮৩ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২০১ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানির কার্যক্রমে উন্নতির চিত্র দেখা গেছে। দ্বিতীয় প্রান্তিকে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২০৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬৯ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া, ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ২৩.৬২ টাকা হয়েছে, যা এক বছর আগে ছিল ২৩.১৯ টাকা।

প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকে উদ্বৃত্ত কমলেও লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে শক্তিশালী প্রবৃদ্ধি এবং পরিচালন নগদ প্রবাহের উন্নতি কোম্পানির আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office