শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এক বছর পর সেই গল-এ টেস্ট জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক বছর পর সেই গল-এ টেস্ট জিতলো পাকিস্তান

সংগৃহীত ছবি

গেল বছরের এই দিনে গল-এ শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান। এরপর আন্তর্জাতিক অঙ্গনে ছয় টেস্ট খেলে কোন জয় পায়নি পাকিস্তান। অবশেষে এক বছর পর সেই শ্রীলংকার বিপক্ষে গল-এর ভেন্যুতেই জয়ের দেখা পেল সফরকারী পাকিস্তান। জয়ের ব্যবধানটাও সেই একই, ৪ উইকেটে। এবারের শ্রীলংকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

শ্রীলংকার ছুঁেড় দেয়া ১৩১ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৪৮ রান করেছিলো পাকিস্তান। গল টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিন ৮৩ রান দরকার ছিলো পাকিস্তানের। শ্রীলংকার প্রয়োজন ৭ ছিলো উইকেট। ওপেনার ইমাম উল হক ২৫ ও অধিনায়ক বাবর আজম ৬ রানে অপরাজিত ছিলেন।

শেষ দিনের ষষ্ঠ ওভারে শ্রীলংকাকে প্রথম সাফল্য এনে দেন আগের দিন ২ উইকেট নেয়া বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া। ২৪ রানে বাবরকে থামান তিনি।

দলীয় ৭৯ রানে বাবর ফেরার পর উইকেটে ইমামের সঙ্গী হন প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ রান করা সৌদ শাকিল। শ্রীলংকার বোলারদের শক্ত হাতে সামলে পঞ্চম উইকেটে ৫৫ বলে ৪৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।

শাকিলকে ৩০ রানে আউট করে জুটি ভাঙ্গেন শ্রীলংকার অফ-স্পিনার রমেশ মেন্ডিস। শাকিল যখন ফিরেন তখন জয় থেকে ৯ রান দূরে পাকিস্তান।

শাকিল ফেরার ১৮ বল পর, ৩২ দশমিক ৪ ওভারে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে ১ রানে জয়সুরিয়া শিকার করলে লড়াই অব্যাহত রাখে শ্রীলংকা। ঐ সময় পাকিস্তানের দরকার ছিলো ৪ রান। ঐ ওভারের পঞ্চম ডেলিভারিতে ছক্কা মেরে শ্রীলংকার আশাকে ভেস্তে দিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আগা সালমান।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ৫০ রানে অপরাজিত থাকেন ইমাম। ৮৪ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ৬ রানে অপরাজিত থাকেন সালমান। শ্রীলংকার জয়সুরিয়া ৫৬ রানে ৪ উইকেট নেন।

এই নিয়ে গল-এর ভেন্যুতে তৃতীয় জয়ের স্বাদ পেল পাকিস্তান। এ ভেন্যুতে সফরকারী দল হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। সব মিলিয়ে শ্রীলংকার মাটিতে ষষ্ঠ জয় পাকিস্তানের। শ্রীলংকার মাটিতে সর্বোচ্চ টেস্ট জয়ে ইংল্যান্ডের রেকর্ড স্পর্শ করলো পাকিস্তান।

প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে ম্যাচ সেরা হন পাকিস্তানের শাকিল। আগামী ২৪ জুলাই থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office