| সোমবার, ২৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতিসংঘের আন্তঃআঞ্চলিক অপরাধ ও বিচার গবেষণা ইনস্টিটিউট এর আমন্ত্রণে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল’ বিষয়ক সেমিনারে বিগত ১৪ই এপ্রিল তারিখে অংশগ্রহণ করেছেন সুনামগঞ্জের কৃতি সন্তান তরুণ আইনজীবী সুমন পুরকায়স্থ ।
উক্ত অনুষ্ঠানটি ইতালির তুরিন শহরে অনুষ্ঠিত হয়। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা ভাটি ধল গ্রামের মৃত সুভাষ পুরকায়স্থের ছেলে। তিনি মনে করেন এ ধরনের সেমিনার একজন আইনজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আইন পেশায় অনেক কিছুই জানার প্রয়োজন হয়, সারা বিশ্ব থেকে আসা আইনজীবী দের সাথে মত বিনিময় করার পরিবেশ তৈরী হয়।
আন্তর্জাতিক ভাবে অর্জিত জ্ঞান একজন আইনজীবী তার নিজের দেশে ও প্রয়োগ করে আর্ত মানবতার সেবায় নিজেকে যুক্ত করতে পারবেন, পাশাপাশি নিজেকে সমৃদ্ধি করা যায়। তিনি আর ও বলেন,আজকের এই বিশ্বায়নের যুগে নিজেকে তৈরী করার বিকল্প নেই। তিনি সবার দোয়া ও ভালবাসা নিয়ে দেশ ও জাতির কল্যাণে আইন সেবায় মানুষকে আমৃত্যু সেবা দিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।