শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে বেশ কিছু মৌলিক গান আসছে বাউলা দিপু’র

নিজস্ব প্রতিবেদক:   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৪১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছে লোক শিল্পী বাউলা দিপু। প্রতি বছরের ন্যায় এবারও বেশ কিছু মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন ইউটিউব ও টেলিভিশনের পর্দায়। মুনসুর সানীর লেখা ‘বেহায়া’ সোহেল খানের লিখা ‘পুরাইয়া দিমু ষোল আানা’ মনি দাশের লিখা ‘পাখি করে বেইমানি’ রজত দাশের লেখা ‘তোর লাগিয়া শুধু কান্দি’ গানগুলো টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হবে বলে আশাবাদী। পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল গান নিয়েও কাজ করছেন সর্বদা। তার গাওয়া গান ‘রুপ দেখিয়া ঘুম আসে না আমার দুই নয়নে’ গানটি ইতিমধ্যেই বেশ ভাইরাল। সিলেট অঞ্চলের এই গানটি গায়ে হলুদ বা অন্য অনুষ্ঠানে সবসময় বাজতে দেখা যায়।

বাউলা দিপু জানান, ঈদকে সামনে রেখে কিছু মৌলিক গান নিয়ে কাজ করছেন তিনি। গানের অডিও ও ভিডিও ধারন করার কাজে সকাল থেকে রাত অব্দি স্টুডিও ও বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে হচ্ছে তাকে।

মৌলভীবাজার শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকার এই শিল্পী বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত লোক শিল্পী। তার বেশ কয়েকটি গান শ্রোতাদের মুখে মুখে এখনও শোনা যায়। নিজের ইউটিউব চ্যানেল সহ ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই লোক শিল্পী। এই ঈদে দেশ ও প্রবাসী গীতি কবিদের গান গেয়েছেন বাউলা দিপু। স্টেইজ ও টেলিভিশনে মহাজনদের গানের পাশাপাশি মৌলিক গান ও গেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। জানা গেছে, অনেকগুলো গানের অডিও ভিডিও কাজ চলমান আছে তার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office