শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্র ঋণ বিষয়ে প্রশিক্ষণ

বিজ্ঞপ্তি   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে ক্ষুদ্রঋণ-বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) বৃহস্পতিবার ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এনআরবিসি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় আরো উপস্থিত এনআরবিসি ব্যাংকের এইচআরটিডিসি প্রধান ফাহমিদা চৌধুরী, মাইক্রোফাইন্যান্স প্রধান মো. রমজান আলী ভুইয়া, ঋণ ব্যবস্থাপনা প্রধান শেখ আহসানুল হক, মাইক্রো ফ্যাইন্যান্স ইনচার্জ আব্দুল হক সরদার।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘এনআরবিসি ব্যাংক কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র খাতে ঋণ বিতরণে অগ্রাধিকার দিচ্ছে। মোট ঋণের প্রায় ২৬ শতাংশ এ খাতে বিতরণ করা হয়েছে, যা ভবিষ্যতে আরো বৃদ্ধি করা হবে।’

প্রশিক্ষণে এনআরবিসি ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রম ব্যবস্থাপনায় নিয়োজিত ফিল্ড অফিসার, গ্রুপ লিডার, ইউনিট ইনচার্জ, এরিয়া ইনচার্জ, জোনাল ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office