শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এবার কোহলিকে আনফলো করলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার কোহলিকে আনফলো করলেন সৌরভ

সংগৃহীত ছবি

গতকাল সৌরভ গাঙ্গুলীকে ইন্সটাগ্রামে আনফলো করেছিলেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক এবার সেটার জবাব দিলেন। এক দিন পর সৌরভও ইন্সটাগ্রামে কোহলিকে আনফলো করে দিয়েছেন।

দুজনের মাঝে সমস্যার শুরু সৌরভ যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, তখন থেকে। ওই সময় বিরাট কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব স্বেচ্ছায় ছাড়লেও তাকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেন সৌরভ। সাদা বলে দুই অধিনায়ক তিনি চাননি। যা নিয়ে খুবই অসন্তষ্ট হন কোহলি।

তখন থেকেই তাদের মাঝে ঝামেলা। গত শনিবার দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচে যার প্রভাব দেখা যায়। খেলা শেষে দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফেরা হাত মেলালেও সৌরভ আর কোহলি একে অন্যের সঙ্গে করমর্দন করেননি! ওই ম্যাচেই দিল্লির ইনিংসের ১৮তম ওভারে একটি উইকেট পতনের পর ডাগ-আউটে বসা সৌরভের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছিলেন কোহলি।

সেই সময় সৌরভ পাল্টা কোনও অভিব্যক্তি না দিলেও ম্যাচ শেষে বোঝা যায় যে তিনিও কোহলির সঙ্গে কথা বলতে চান না। এরপর সৌরভকে ইনস্টাগ্রামে আনফলো করেন কোহলি। এরপরও একদিনের মতো সৌরভের ফলোয়িং লিস্টে কোহলি ছিলেন। এবার কোহলিকে বাদ দিয়ে পাল্টা জবাব দিলেন সৌরভ। তাই সোশ্যাল সাইটেও তাদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office