শিরোনাম
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে

এবার পুতিনের নতুন হুঁশিয়ারি

অনলাই ডেস্ক:   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

নতুন করে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ নেতা সতর্ক করে বলেন, ‘কোনো দেশ ইউক্রেনে ‘হস্তক্ষেপের’ চেষ্টা করলে মস্কো দ্রুত তার জবাব দেবে। বুধবার (২৭ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের উদ্দেশে পুতিন বলেন, ‘বাইরের কেউ ইউক্রেনে হস্তক্ষেপ করলে আমাদের জবাব হবে বজ্র গতিতে। রাশিয়ার কৌশলগত নিরাপত্তায় হুমকির জবাব ক্রেমলিন কীভাবে দেবে সেই সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘জবাব দেওয়ার জন্য আমাদের কাছে সব সরঞ্জাম আছে- যা নিয়ে আমরা ছাড়া কেউ বড়াই করতে পারে না। তবে আমরা তা নিয়ে দম্ভ করবো না, প্রয়োজন হলে আমরা সেসব ব্যবহার করবো।’

যুক্তরাজ্যের ২৮৭ এমপিকে নিষিদ্ধ করলো রাশিয়া যুক্তরাজ্যের ২৮৭ এমপিকে নিষিদ্ধ করলো রাশিয়া
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office