শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এবার বুবলীর বিপরীতে রাজ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

প্রথমবার সিনেমায় জুটি হয়েছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ নামে সিনেমায় তাঁদের দেখা যাবে। এটি পরিচালনা করছেন মিশুক মনি। বর্তমানে ঢাকায় এর দৃশ্যধারণ চলছে। গত ২৪ মার্চ শুরু হয় এ সিনেমার দৃশ্যধারণ। অনেকটা গোপনেই শুটিং করা হয় তখন। এবারের লটের শুটিংয়েও গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের কিছু ছবি ফাঁস হলে তা আর গোপন থাকে না। নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘দেয়ালের দেশ ছবিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম।

পরে নির্মাতার কাছে জানতে পারি, রাজও অভিনয় করবেন এই ছবিতে। এটাই আমাদের প্রথম কাজ। আশা করছি, আমাদের পর্দা-রসায়ন দর্শকের ভালো লাগবে।’ রাজ বলেন, ‘সিনেমার গল্প অসাধারণ। এটি দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো। শুটিংয়ে অনেক পরিশ্রম করছি। রাতভরও শুটিং করতে হয়েছে। একেবারে নতুন লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। দর্শকদের সিনেমাটি ভালো লাগলে সব কষ্ট সার্থক হবে।’ শরিফুল রাজ ইতোমধ্যে সুনেরাহ্‌ বিনতে কামাল, বিদ্যা সিনহা মিম, নাজিফা তুষির সঙ্গে অভিনয় করেছেন।

অন্যদিকে শাকিব খানের পর সাইমন, নিরব, ইমন, রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের জুটি হয়েছেন বুবলী। সবশেষ বুবলী অভিনয় করেছেন অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office