শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার ৯৫ লাখ চামড়া সংগ্রহ করা সম্ভব হবে

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এবারের কোরবানির ঈদে এক কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু পাঁচ থেকে ছয় লাখ ছাগল, ভেড়া ও বকরির চামড়া নষ্ট হয়ে গেছে। ফলে ৯৫ লাখ চামড়া সংগ্রহ করা সম্ভব হবে। ইতোমধ্যে সাড়ে পাঁচ লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ট্যানারিমালিকরা লবণযুক্ত চামড়া সংগ্রহ করবেন।

বুধবার রাজধানীর ধানমন্ডি ক্লাবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. শাহীন আহমেদ এসব কথা বলেন। এ সময় সংগঠনটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

বিটিএ সভাপতি বলেন, সরকার নির্ধারিত দরেই চামড়া সংগ্রহ করা হবে। তবে চামড়ার বাজারে বিশৃঙ্খলা রোধে আগামীতে লবণযুক্ত চামড়া ও লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম নির্ধারণের জন্য সরকারের (বাণিজ্য মন্ত্রণালয়) কাছে প্রস্তাবনা দেওয়া হবে।

কাঁচা চামড়া প্রক্রিয়াকরণই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ চামড়া প্রক্রিয়াকরণে কেমিক্যাল প্রয়োজন। সুপারভাইজড বন্ড সুবিধার আওতায় ট্যানারি মালিকরা কেমিক্যাল সংগ্রহ করেন। এ বন্ড বহাল রাখা এবং এই সুবিধার আওতা বাড়ানো দরকার। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করা হয়েছে। আবেদন গ্রহণ করলে কেমিক্যাল সহজলভ্য হবে।

আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা বাড়ছে, দেশেও চামড়াজাত পণ্যের দাম বাড়ছে। এরপরও চামড়ার দাম কমছে কেন? এমন প্রশ্নের জবাবে শাহীন আহমেদ বলেন, ‘চামড়াজাত পণ্য বা চামড়ার দর বহির্বিশ্বে কমেনি। আমরা যে চামড়া উৎপাদন করছি, সেই চামড়া ব্র্যান্ড বায়ারদের কাছে রপ্তানি করতে পারছি না। কারণ আমরা এখনও কমপ্লায়েন্ট হতে পারিনি। তাই কম দামে রপ্তানি করতে হচ্ছে। চীনে রপ্তানি করে যে পণ্যের দাম এখন এক ডলার পাচ্ছি, কমপ্লায়েন্ট হতে পারলে তা দুই ডলারে রপ্তানি করা যেত। এ কারণে বেশিরভাগ ট্যানারি মালিক লোকসান করছেন।’

চামড়ার দাম কমার বিষয়ে বিটিএ সভাপতি বলেন, ২০১৬ সালের আগে ঢাকায় একেকটি বড় আকারের চামড়া আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু ২০১৭ সালে যখন ট্যানারিগুলোকে হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরে যেতে বাধ্য করা হয়েছে, তখন অনেক ট্যানারি যেতে পারেনি। যেসব প্ল্যান্ট খাসি-বকরির চামড়া প্রক্রিয়াজাত করে, তাদের বেশিরভাগ যেতে পারেনি। এছাড়া বিশ্বব্যাপী ছাগলের চামড়ার চাহিদা কমেছে। এসব কারণে চামড়ার দাম কমেছে।

তিনি বলেন, এলডব্লিউজির সনদ না থাকায় ব্র্যান্ড বায়ারদের কাছে চামড়া রপ্তানি করা যাচ্ছে না। ৩০ থেকে ৪০টি ট্যানারি এই সনদ পেলে এক বছরেই রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। তখন রপ্তানি পণ্যের সঠিক দাম পাওয়া যাবে। কাঁচা চামড়ার দামও বাড়বে।

সংবাদ সম্মেলনে ট্যানারিমালিকরা বলেন, আগের বায়ারদের ফিরে পেতে হলে এলডব্লিউজি সনদ দরকার। এ সনদ পেতে পরিবেশগত ছাড়পত্র দরকার। এছাড়া কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা প্রতিপালন এ সনদ অর্জনে সহায়ক হবে। সরকার সহায়তা করলে এক-দুই বছরের মধ্যে ২৫ থেকে ৩০টি ট্যানারি এ সনদ পেতে পারে।
তাঁরা বলেন, এ খাতে ভূমি বরাদ্দ নীতিমালা হালনাগাদ করতে হবে। সিইটিপির সক্ষমতা বৃদ্ধি এবং হাজারীবাগের জায়গাগুলোকে রেড জোনমুক্ত করতে হবে। এছাড়া ট্যানারি মালিকদের হাজারীবাগে থাকাকালীন ২০১৭ থেকে ২০১৯ সালের ঋণের সুদ মওকুফ করার অনুরোধ করেন তাঁরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office