শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এবিএম সোহেল রশিদ’র কবিতা ‘জন্মদিন প্রিয়তমার’

  |   রবিবার, ১০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এবিএম সোহেল রশিদ’র কবিতা ‘জন্মদিন প্রিয়তমার’

জন্মদিন প্রিয়তমার, স্পর্শগুলো তার নিগূঢ় উপহার
নিশ্বাসে নিশ্বাসে কাটাকুটি, চলুক উষ্ণতার খুনসুটি
পুড়িয়ে ছারখার করে দিক প্রতিবন্ধকতার পাহাড়।

প্রতিক্ষণ মায়াবতীর মুখোমুখি, রটনায় চোখাচোখি
অনুরাগের ঝুড়ি হাতে, দাঁড়াই ভালোবাসার অজুহাতে
কথা হয় প্রয়োজনে, ব্যাকরণময় জীবনের আয়োজনে
নতজানু হই, কিন্তু হেরে যাই না অভিমানের সংঘাতে।

হেঁটে বেড়াই ফুটপাতে সোনাঝরা রোদ কেটে কেটে
সাঁতারই তৃষ্ণার সরোবর নিরবধি, ক্লান্তির শেষ অবধি
সুখ বুনি, দুঃখ সেচি,উপভোগ করি টুনটুনির চেঁচামেচি
অপূর্ণতা নিয়েছ মেনে, এ তোমার অনুকরণীয় সংহতি।

কাটাকুটি আর খুনসুটিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলব
ওরা ছিল বলে জীবন অর্থবহ, ওরা দাম্পত্যের অবলম্বন।
মুখোমুখি ও চোখাচোখি হয়েছি বলেই নিজেকে চিনি
প্রতিটি ‘না’ উচ্চারণ সম্ভাবনার ফুল, সুখের নতুন সংযোজন।

এই চাওয়া, বিদায় বেলায় তোমার ছায়ায় থাকে যেন আশ্রয়
তোমার চিবুকের উপর থাকে যেন আমার মৃত দুটি চোখ
সমস্ত ব্যর্থতা মেনে নিয়ে আমাকে গিলে খাবে মহাপ্রলয়
হারিয়ে যাব অসীম আকাশে, ঝরে পড়বে আয়ুর পালক।

খুলে দাও মনের খিল, দ্যাখ দরজায় দাঁড়িয়ে ১০ এপ্রিল
যতই থাকুক ভালোবাসার ঋণ, আজ তোমার জন্মদিন
আমি চাই তুমিময় হোক প্রতিদিন, শুভ শুভ জন্মদিন।

১০ এপ্রিল ২০২২, সকাল ৭: ৫১ , মোহাম্মদপুর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office