শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর সঙ্গে একটি ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এমটিবির কর্পোরেট হেড অফিস, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এমটিবির কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এমটিবি ই-ব্যাংক-এর সঙ্গে সমন্বিত আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে নির্বিঘ্নে সব ধরনের আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে। ব্যবহারকারীরা এমটিবি ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে সহজ ও নিরাপদ লেনদেন অনুমোদনের সুবিধাও উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির উপস্থিত থেকে চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ মামুন ফারুক, হোলসেল ব্যাংকিং ডিভিশন–১-এর ইউনিট প্রধান ইভা রহমান, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, কার্ড বিভাগের প্রধান মো. আবু বকর সিদ্দিক, ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের ডিভিশনাল হেড মোহাম্মদ আশিক ইকবাল খান। এছাড়া এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর প্রধান আর্থিক কর্মকর্তা আবুল বশির খান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তানভীর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office