শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এমটিবি সিকিউরিটিজ’র ‘এমটিবি লেনদেন’ মোবাইল অ্যাপ উদ্বোধন

বিজ্ঞপ্তি   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমটিবি সিকিউরিটিজ’র ‘এমটিবি লেনদেন’ মোবাইল অ্যাপ উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ পিএলসি তাদের গ্রাহকদের ডিজিটাল ট্রেডিং অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিশীল করতে ‘এমটিবি লেনদেন’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। ‘এমটিবি লেনদেন’ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের আওতাধীন এই অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা এখন যেকোনো স্থান থেকে সরাসরি পুঁজিবাজারের সকল সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক সংক্ষিপ্ত ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির সফট লঞ্চিং সম্পন্ন হয়।

শনিবার (২৩ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই মোবাইল অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা সরাসরি স্টক এক্সচেঞ্জে প্রবেশ করতে পারবেন এবং লাইভ মার্কেট ফিড দেখার পাশাপাশি রিয়েল-টাইমে নিজস্ব ট্রেড পরিচালনা করতে পারবেন। এতে রয়েছে বিস্তারিত স্টক বিশ্লেষণ, ঐতিহাসিক বাজারের তথ্য এবং গ্রাফিক্যাল চার্টসহ বিভিন্ন আধুনিক টুলস। ব্যবহারকারী-বান্ধব এবং সহজবোধ্য ইউজার ইন্টারফেস দিয়ে তৈরি এই অ্যাপটি গ্রাহকদের ট্রেডিং অভিজ্ঞতাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও আনন্দদায়ক করে তুলবে।

অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পরিচালক, এমটিবি সিকিউরিটিজ পিএলসি, চৌধুরী আক্তার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পরিচালক, এমটিবি সিকিউরিটিজ পিএলসি এবং মো. নজরুল ইসলাম মজুমদার, সিইও, এমটিবি সিকিউরিটিজ পিএলসি।ব্রেকিং নিউজ এলার্ট

এছাড়াও অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office