শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

এর চেয়ে আফগানিস্তানেও ভালো নির্বাচন হয়: ট্রাম্প

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১০ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মার্কিন নির্বাচনের দৃশ্য। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে ভালো নির্বাচন হয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বাইডেনের প্রতি ইঙ্গিত করে ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দেন।

শনিবার রাতে এক টুইটবার্তায় ওই মন্তব্য করেন তিনি।

টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এক তরুণ সেনাসদস্য আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে অনেক ভালো নির্বাচন হয়। আমাদের (নির্বাচনে) মিলিয়ন মিলিয়ন ই-মেইল ব্যালটে দুর্নীতি হয়েছে, এমন নির্বাচন তৃতীয় বিশ্বে হয়। ভুয়া প্রেসিডেন্ট!’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটদলীয় জো বাইডেন বিশাল ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন।কিন্তু এখনও পরাজয় মানেননি ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত হন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।

আগামী ৬ জানুয়ারিতে কংগ্রেসের যৌথ অধিবেশেনে তা হিসাব করা হবে। ওই অধিবেশেনের সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এবারের নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তবে বাইডেন ও ট্রাম্পকে যে ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ দেয়া হয়েছে, তাতে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই।

জনপ্রিয়তার হিসাবেও ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office