শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এশিয়াড: সেমির বাঁধা পার হতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়াড: সেমির বাঁধা পার হতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল

সংগৃহীত ছবি

১৯তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের সেমিফাইনালের বাঁধা পেরুতে পারল না বাংলাদেশ। আজ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা।

ঝেইঝ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই পরাজিত হওয়ায় এখন তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে বাংলাদেশকে। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। আগামীকাল শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ছুড়ে দেয়া ৯৬ রানের লক্ষ্য অতিক্রম করতে খুব একটা বেগ পেতে হয়নি প্রতিপক্ষ ভারতকে। ১ উইকেট হারিয়ে ৯.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয়রা।

মেঘলা দিনে টস জিতে বাংলাদেশকেই ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ভারত। স্পিন সহায়ক পিচে প্রতিপক্ষের স্পিন ঘুর্নিতে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান সংগ্রহ করে টাইগাররা। ভারতের হয়ে সাই কিশোর ১২ রানে তিনটি এবং ওয়াশিংটন সুন্দর ১৫ রানে দুই উইকেট শিকার করেন।

বাংলাদেশ দলের মাত্র তিন ব্যাটার দুই অংক স্পর্শ করতে সক্ষম হয়েছেন। দলের হয়ে জাকের আলী সর্বোচ্চ অপরাজিত ২৪ রান করেন।

এদিকে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা সংগ্রাম করলেও এর বিপরীত চিত্র ছিল ভারতীয় ব্যাটারদের বেলায়। এ সময় তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে পিচটি অনেকটাই সহজ। বাস্তবেও এর প্রমান দিয়ে ৯.২ ওভারে একটি মাত্র উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পুরণ করে ভারতীয়রা। যদিও শুরুতে হোচট খেতে হয়েছে দলটিকে। প্রথম ওভারেই ফাইন লেগে ক্যাচ হয়ে ক্রিজ ছাড়েন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল । তবে তিলক ভার্মার অপরাজিত ৫৫ এবং রুতুরাজ গায়কোড়ের অপরাজিত ৪০ রানে ভর করে আর কোন বিপদ ছাড়াই জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

তিলক ২৬ বলে দুটি চার এবং ছয়টি ছক্কা হাকিয়ে করেন হাফ সেঞ্চুরি। সমান সংখ্যক বল মোকাবেলায় গায়কোড় তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন। বাংলাদেশের রিপন মন্ডল ২৬ রান দিয়ে তুলে নেন একমাত্র উইকেট।

উল্লেখ্য ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে স্বর্ণ এবং ২০১৪ ইনচন আসরে ব্রোঞ্জ জিতেছিলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office