শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এসএমই পণ্য মেলায় হ্যান্ডফিল বিডির স্টল

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ৩০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলায় প্রথমবারের মতো ‘হ্যান্ডফিল বিডি’র স্টল নম্বর-৩৪১ (হল-ই) উদ্বোধন করা হয়েছে। দেশীয় উৎপাদনমুখী ব্যাগের ব্র্যান্ড ‘হ্যান্ডফিল বিডি’র ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল মামুন ও নাশাদ মাহমুদ ময়ুখ ২৪ নভেম্বর স্টলের উদ্বোধন করেন। মেলা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

এ সময় তারা বলেন, আমাদের কর্মীরা আর্টিসান হিসেবে দক্ষ। আমাদের দেশীয় চামড়া ও জুট উন্নতমানের। উৎপাদিত পণ্যের চাহিদা থাকায় আমরা বিদেশেও রপ্তানি করি। বিদেশি ব্র্যান্ড আমাদের পণ্যের প্রশংসাও করে থাকে। শুধু দরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সহজ ব্যবসার পরিবেশ।

‘ফিল দ্য বেস্ট’ এই স্লোগানকে সামনে রেখে ‘হ্যান্ডফিল বিডি’ দেশীয় উৎপাদিত পণ্য দেশে ও বিদেশে প্রসার ও প্রচারে কাজ করে যাচ্ছে। ২০১৮ সাল থেকে হ্যান্ডফিল বিডি নিজস্ব ফ্যাক্টরিতে চামড়াজাত, জুট, ফেব্রিক্স ও সিনথেটিক লেদার দ্বারা তৈরি বিভিন্ন ধরনের পণ্য (ব্যাগ, মানিব্যাগ ও বেল্ট) ইতালি,জার্মানি, আমেরিকা ও জাপানে রপ্তানি করে থাকে।

হ্যান্ডফিল বিডি’র পণ্য অনলাইনে পাওয়া যাবে www.handfeelbd.com, www.facebook.com/handfeelBD এই ঠিকানায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office