শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ: ২০ কারখানায় ছুটি

এসএসসির প্রশ্ন কেন্দ্রে যাবে ফয়েলের প্যাকেটে

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আগামী ১৯ জুন শুরু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে ভরে প্রশ্নপত্র কেন্দ্রে পাঠাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামীকাল শনিবার সরকারি ছুটির দিনও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আটটি স্পেশাল ভিজিল্যান্স টিম গঠনের পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার এসব তথ্য জানান। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় এ বোর্ডের অধীনে ১ লাখ ৪৯ হাজার ৭১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের গুজব ও অপপ্রচার যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য কন্ট্রোল রুম (০১৭১৮৩৪৬৪৭৩, ০১৮১৯৬১৮৯৫১, ০১৮১৯১৭৩৪৯৪, ০২৩৩৩৩৩৬৭৬৪) কাজ করবে। এসব মোবাইল নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ কিংবা তথ্য দিতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office