শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এসএসসি : প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৩১ হাজার, বহিষ্কার ২০

শিক্ষা ডেস্ক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএসসি : প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৩১ হাজার, বহিষ্কার ২০

সংগৃহীত ছবি

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় বহিষ্কৃত হয়েছে ২০ জন।

রোববার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে প্রথম দিনে আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৮ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল প্রায় ১৭ হাজার পরীক্ষার্থী।

সবচেয়ে বেশি ৪ হাজার ২২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬০৭ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০, বরিশালে ১ হাজার ২৬, সিলেটে ৯৪০, দিনাজপুরে ২ হাজার ২৪৭, কুমিল্লায় ২ হাজার ৬১৮, ময়মনসিংহে ৯৭৮ এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬৫ হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৩৮৩ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডের আওতায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৯৫ জনের মধ্যে ২ হাজার ৮৭২ জন অনুপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।

ফলে প্রথম দিন দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩১ হাজার ৪৪৮ জন অনুপস্থিত ছিল। আর বহিষ্কার করা হয়েছে মোট ২০ জনকে। তবে হল পরিদর্শক বা কোনো শিক্ষককে বহিষ্কার করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office