বিজ্ঞপ্তি | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
এসবিএসি ব্যাংক পিএলসি-এর আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।
এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে এই সাফল্য উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।