শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এসবিএসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে চুক্তি

বিজ্ঞপ্তি   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এসময়ে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীরের উপস্থিতিতে ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস-এর সিইও শাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এছাড়া এসবিএসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডধারী এবং কর্মরতরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস-এর রুম ভাড়ায় ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office