শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

‘ওই সাংবাদিক খুব কাছে এসে বসেন আমার’

বিনোদন ডেক্স   |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ওই সাংবাদিক খুব কাছে এসে বসেন আমার’

সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক হঠাৎ পাশে বসায় তাকে সরে যেতে বলেন অপু বিশ্বাস।

বিষয়টি ভালোভাবে নেয়নি ওই সাংবাদিকসহ নেটিজেনরাও। তাদের দাবি, নায়িকার আচরণে সম্মানহানি হয়েছে ওই সাংবাদিকের। এমনকি ওই ব্যক্তিও দাবি করেন, এমন ঘটনা তার জন্যও অসম্মানজনক।

বিষয়টি নিয়ে বেশ আলোচনা হওয়ায় এ ব্যাপারে মুখ খুলেছেন অপু বিশ্বাস। সেদিন কি ঘটেছিল জানিয়ে এই নায়িকা বলেন, ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। ওই দিন সাংবাদিক ভাই খুব কাছে এসে বসেন আমার। যা একজন নারী হিসেবে অসম্মান মনে হয়েছে আমার কাছে। আর ভাইরাল হওয়া ভিডিওতে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তখন কেন রিঅ্যাক্ট করেছিলাম আমি।

অপু বিশ্বাসের দাবি, ওই সাংবাদিক বিনোদন বিটের কেউ নন। ফলে তাকে চিনতে পারেননি তিনি। এই তারকার কথায়, তিনি কোনো বিনোদন বিটের সাংবাদিক নন। ফলে তাকে চিনতে পারিনি আমি। কম-বেশি সব বিনোদন সাংবাদিকদেরই আমি চিনি। আর নায়িকার পাশাপাশি আমি একজন নারী এবং একজন মা। একজন নারীকে সম্মান করা মানে একজন মা, বোন ও একজন মেয়েকে সম্মান করা।

একজন নারীকে সম্মান করার জন্য ঠিক কতটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন, সেটা একজন পুরুষের পাশাপাশি সবার জানা উচিত। এ ঘটনার মাধ্যমে সব মেয়েদের পক্ষ থেকে সংবাদমাদ্যমে আমি সেটাই জানালাম- যোগ করেন অপু।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office