শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ওটিটি প্ল্যাটফর্ম মাতাবেন সালমান

বিনোদন প্রতিবেদক :   |   রবিবার, ১৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত

প্রতিবারের মতো এবারও বলিউড সুটাস্টার সালমান খান প্রমাণ করলেন তিনিই রাজা। এবার ওটিটি প্ল্যাটফর্মও কাঁপিয়ে দিলেন তিনি। ‘রাধে’ মুক্তির প্রথম দিনই ভিউয়ের রেকর্ড গড়েছে ভাইজানের এ সিনেমা। ওটিটিতে ‘রাধে’ মুক্তির পর ঝাপিয়ে পড়েছিলেন দর্শকরা।

জি-ফাইভ এবং জি-প্লেক্সে প্রথমদিন সারাবিশ্বে ‘রাধে’ দেখেছেন ৪.২ মিলিয়ন দর্শক। এছাড়াও সিনেমাটির অস্ট্রেলিয়ার ৬৯টি স্ক্রিন থেকে বক্স অফিস আয় প্রায় ৫৫ লক্ষ টাকা। নিউজিল্যান্ডের ২৬টি স্ক্রিন থেকে প্রায় ১০ লক্ষ টাকা।

জি-ফাইভে সিনেমাটি দেখার জন্য প্রায় ১.২৫ মিলিয়ন মানুষ একসঙ্গে লগ ইন করার চেষ্টা করেছিলেন। এরপর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, ‘আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি।’

‘রাধে’তে সালমানের বিপরীতে রয়েছে দিশা পাটানি। এছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, জ্যাকি শ্রফ প্রমুখ।

ঈদের দিন দর্শকদের শুভেচ্ছা জানিয়ে টুইট করে সালমান লিখেছেন, ‘সবাইকে ঈদের অনেক শুভ কামনা। মুক্তির প্রথম দিনেই রাধে সর্বাধিক দেখা ছবিতে পরিণত হয়েছে। এই অসাধারণ উপহারটির জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ। ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া কখনই চলতে পারবে না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office