শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ওয়ানডে বোলিংয়ে শীর্ষ দশে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ১২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়ানডে  বোলিংয়ে শীর্ষ দশে ফিরলেন সাকিব

সংগৃহীত ছবি

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকার শীর্ষ দশে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

গতকাল শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ উইকেট নেন সাকিব। এমন পারফরমেন্সের সুবাদে তিন ধাপ এগিয়ে ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে দশমস্থানে উঠে এসেছেন সাকিব।

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।

সিরিজে দুই ম্যাচ খেলে ৩ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। পাঁচ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

সিরিজের শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়ে ৩৩ রানে ২ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। নয় ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠেছেন তিনি।
প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ না পেলেও সিরিজের শেষ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পরও র‌্যাংকিংয়ে শীর্ষ ১শতে প্রবেশ করতে পারেননি তিনি। ১০৪ নম্বরে আছেন শরিফুল। শরিফুলের বোলিং নৈপুন্যে শেষ ম্যাচ জিতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় বাংলাদেশ। ২-১ ব্যবধাানে সিরিজ হারে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। সিরিজ সেরা ফারুকি ৫৮ ধাপ এগিয়ে ৩৩তমস্থানে উঠেছেন। প্রথম দুই ম্যাচ খেলে ৪ উইকেট নেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তিন ধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠেছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে রাখা হয় রশিদকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ১১ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ১৬তম স্থানে উঠেছেন জাদরান। ৪৫ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠেছেন গুরবাজ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সফল না হলেও শেষ ওয়ানডেতে অপরাজিত ৫৩ রান করেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিন ধাপ এগিয়ে ৩৮তমস্থানে আছেন লিটন। ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

চলমান অ্যাশেজে তৃতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩৯ ও ৭৭ রান করেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং দুই নম্বরে জায়গা করে নিয়েছেন হেড। তার রেটিং পয়েন্ট এখন ৮৭৪। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সাথে হেডের রেটিং ব্যবধান ৯। উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৮৩।

তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম। চতুর্থ ও পঞ্চমস্থানে আছেন যথাক্রমে- অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন।

লিডস টেস্টে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন হ্যারি ব্রুক। দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করে ইংলিশদের ৩ উইকেটের জয়ে গুরুত্বপুর্ন অবদান রাখেন ব্রুক। ঐ টেস্টে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড ৫ উইকেট, ম্যাচ সেরা মার্ক উড ৭ উইকেট নেন। ব্রড চার ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে এবং উড নয় ধাপ এগিয়ে ২৬তমস্থানে আছেন উড।

৩৭১ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন সাকিব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office