শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কক্সবাজারের কলাতলী চত্বরেই বঙ্গবন্ধুর ভাস্কর্য

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ১৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কক্সবাজার শহরে পর্যটকের বিনোদনের গুরুত্বপূর্ণ এলাকা কলাতলীতে অবশেষে বসানো হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ওই এলাকায় আগে থেকে বসানো ডলফিনের ভাস্কর্যটি অপসারণ করা হবে। পর্যটকদের কাছে কক্সবাজারে পরিচিত কলাতলী ডলফিন চত্বরটি এখন থেকে বঙ্গবন্ধু চত্বর নামকরণ হবে।
সামাজিক সংগঠন অপরাজেয় বাংলা ও কক্সবাজার পৌরসভার যৌথ অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। সহযোগিতায় থাকবে কক্সবাজার জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।

শহরের কলাতলী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণের স্থানটি গতকাল শনিবার পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অপরাজেয় বাংলার সদস্য সচিব এইচ রহমান মিলু প্রমুখ।
পরিদর্শনকালে সওজ সচিব বলেন, পর্যটন এলাকা হিসেবে কক্সবাজার শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবশ্যই প্রয়োজন। এর জন্য কলাতলী চত্বরটি উপযুক্ত স্থান। এ ম্যুরাল নির্মাণে সড়ক বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
জানা যায়, বঙ্গবন্ধু ১৯৫৮ সালে সর্বপ্রথম কক্সবাজার সফর করেন এবং সর্বশেষ সফর করেন ১৯৭৫ সালের ১০ জানুয়ারি। তিনি অন্তত ১৩-১৪ বার কক্সবাজার সফর করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office