শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে অবৈধ দখল থেকে ১০ একর জমি উদ্ধার, আহত ৩

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়ার বদরখালী বাজারে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় ১০ একর জমি উদ্ধার করা হয়।

তবে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। এতে সড়ক ও জনপথ বিভাগের তিনজন লেবার আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়ার উপকূলীয় এলাকা বদরখালী বাজারে এ অভিযান চালানো হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাফিজদিন মঞ্জুর বলেন, দীর্ঘদিন ধরে বদরখালী বাজারের কিছু ব্যবসায়ী অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের জমির উপর দোকান নির্মাণ করে ব্যবসা চালাচ্ছিল। চকরিয়া-বদরখালী সড়ক প্রশস্ত করার লক্ষ্যে ব্যবসায়ীদের জমি ছেড়ে দিতে বলা হয়। এজন্য মঙ্গলবার মাইকিং করে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।

চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো.সাখাওয়াত হোসেনে নেতৃত্বে বুধবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানের এক পর্যায়ে বাজারে অবস্থিত বনফুল ও জামান হোটেলের সামনে আসলে লেবারদের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। এ সময় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় তিনজন লেবার সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্ততি চলছে।

বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি মোশারফ হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগের অবৈধ দখলকৃত জমি উদ্ধার করতে গিয়ে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের তিনজন লেবার আহত হয়েছেন বলে শুনেছি। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, অভিযানের ফলে সড়ক ও জনপথ বিভাগ আনুমানিক দেড় শতাধিক দোকান উচ্ছেদ করেছে। যার পরিমাণ ১০ একর। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office