শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিমের সভাপতিত্বে কক্সবাজারের লং বীচ হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগণ।

সারাদেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৫ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৫ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৬ ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office