শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কক্সবাজারে মেঘনা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র তিনদিনব্যাপী বার্ষিক সম্মেলন ২৮ থেকে ৩০ জানুয়ারি কক্সবাজারের লংবিচ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ও পরিচালক রিয়াজউদ্দিন আহমেদ। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন কনসালটেন্ট অ্যান্ড হেড অব মার্কেটিং জয়নাল আবেদিন ভূঁঞা। অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে অংশগ্রহণকারী উন্নয়ন কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং কনসালটেন্ট অ্যান্ড হেড অব মার্কেটিং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা ২০২৬ সালে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রথম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম বৃদ্ধি এবং তামাদি পলিসি পুনর্বহালের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে উন্নয়ন কর্মকর্তা ও কর্মীরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদ তার বক্তব্যে ২০২৫ ব্যবসা বর্ষে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৬ সাল থেকে কোম্পানির ব্যবসা ধারাবাহিকভাবে সন্তোষজনক হারে বৃদ্ধি পাবে এবং এ প্রবৃদ্ধি আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী বছরে আরও বেশি সংখ্যক কর্মকর্তা-কর্মীর অংশগ্রহণে বার্ষিক সম্মেলন আয়োজন এবং কোম্পানির ৩০ বছরপূর্তি বৃহৎ পরিসরে উদযাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রায় সহস্রাধিক উন্নয়ন কর্মকর্তা ও কর্মীর অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ২০২৫ ব্যবসা বর্ষে বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্যতা অর্জনকারী ২৫ জন জোন ইনচার্জ ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ)-কে সম্মানসূচক ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

সম্মেলনের সমাপনী বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ বলেন, ২০২৬ সালে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহক আস্থা, সেবার মান ও পেশাদারিত্ব বজায় রেখে ব্যবসা সম্প্রসারণ অব্যাহত রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office