শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বৃষ্টি বিলাস# সমীরণ দাশ এর কবিতা

সাহিত্য-পাতা   |   মঙ্গলবার, ২৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বৃষ্টিভেজা ক্ষণে কতো স্মৃতি উঁকি দেয় মনে
কাকতাড়ুয়া দাড়িয়ে রহিত দেখিবো বলে
বিষাদ ছুঁয়েছে মনে তোমার দেখা না পেয়ে
বৃষ্টিভেজা দিনে তোমার কথাই মনে পড়ে।

বৃষ্টির কনকনে হাওয়ায় শিহরিত মন প্রাণ
ব্যাকুল করে হিয়া তোমার আলিঙ্গন পেতে
চায়ের কাপে চুমুকে চুমুকে হতো কতো কথা
এমনও রিমঝিম ধারায় যদি কাছে থাকতে ।

যামিনী আঁধারে নিমজ্জিত পৃথিবী যখন
আমার আঁখি দুটি তন্দ্রাহীন তখন
তোমার স্পর্শ পেতে ব্যাকুল করে মনন
ঘুম আসেনা তখন ভাবনায় তুমি যখন।

স্বপ্নের রাণী নিত্য এসে করো হৃদি অলিন্দে খেলা
ঘুমের ঘরে স্বপ্নে এসে নিত্য আমায় দিচ্ছ দেখা
কতো প্রহর অপেক্ষাতে তোমায় ধরবো বলে
রাত পোহালে বুঝতে পারি ছিলাম স্বপ্ন মল্লকে।

এমন লুকোচুরি খেলেছ বিরহে যে অন্তর পুড়ে
দেখা দাও হে প্রিয় ব্যাকুল ভালোবাসা পেতে
রাখি ধরে আমরণ হৃদয়ে প্রেমের বন্ধনে
কাছে এসো হে প্রিয় আজই অভিমান ভুলে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office