শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কমেনি কাঁচা মরিচের ঝাঁজ

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ০১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমেনি কাঁচা মরিচের ঝাঁজ

সংগৃহীত ছবি

ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন লোকজন। যে কারণে সবজির বাজারে ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ঈদের আগে থেকে বাড়তে থাকা কাঁচা মরিচের ঝাঁজ এখনো কমেনি।

শনিবার (১ জুলাই) রামপুরা, মধুবাগ ও মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ৫০০ টাকার ওপরে কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, একদিকে কোরবানির কারণে চাহিদা বেড়েছে, অন্যদিকে বৃষ্টির কারণে যোগান কমে যাওয়ায় দাম বেড়েছে।

রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফের মতে, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে।

অন্যদিকে কোনো কোনো সবজির দাম কিছুটা কমেছে। ঈদের সময়ে সবচেয়ে চাহিদার সবজি শসার দাম ২০-৩০ টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অন্যান্য সবজির মধ্যে ঝিঙ্গা কেজি প্রতি ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, পটল ৬০ টাকা, চিচিঙ্গা-করলা- বরবটি-পেঁপে কেজি প্রতি ৫০-৬০ টাকায়, লাউ ও চাল কুমড়া ৬০-৭০ টাকায় প্রতি পিস বিক্রি হচ্ছে। যা গতকালও আরেকটু বেশি দামে বিক্রি হয়েছে।

ক্রেতা মাহমুদ বলেন, সবজির দাম নিয়ে নতুন কিছু বলার নেই। কাঁচা মরিচের অত্যধিক দাম। তবে আজকে সবজির বাজারে দাম কিছুটা কমেছে মনে হয়েছে।

এদিকে বাজারে বিভিন্ন মাছ নিয়ে বিক্রেতারা বসে থাকলেও ক্রেতা খুবই কম। অনেক মাছের দাম কিছুটা কম মনে হলেও বড় ধরনের পার্থক্য দেখা যায়নি। আবার কিছু কিছু মাছের দাম বেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office