শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায়, প্রাণহানির শঙ্কা কম

স্বাস্থ্য ডেস্ক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায়, প্রাণহানির শঙ্কা কম

সংগৃহীত ছবি

করোনার নতুন যে ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়, তবে এতে প্রাণহানির শঙ্কা কম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় পাশে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

করোনার নতুন ধরনের বিষয়ে সরকারের পরিকল্পনা কী? সাংবাদিকদের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে এমন প্রশ্ন করা হয়। এর জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক-কে দিতে বলেন স্বাস্থ্যমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। কিন্তু এটা থেকে প্রাণহানির শঙ্কা কম। এই ভ্যারিয়েন্টের বিপরীতে আমাদের যে ভ্যাকসিন আছে, সেটা কার্যকর এবং এটা দেওয়ার পদক্ষেপ নিয়েছি।

নিউমোনিয়া নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের তিনি বলেন, এ সিজনে অন্যান্য বছরের তুলনায় অবশ্যই নিউমোনিয়ার প্রকোপ অনেক বেশি। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলো রোগীতে ভর্তি হয়ে গেছে।

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমাদের বাতাসে যে পরিমাণ ধুলাবালি, ময়লা আছে… তা খুব একটা সুখকর নয়।

তিনি বলেন, আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছি। আমরা ফ্রন্ট লাইনে যেমন ডাক্তার … তাদের আমরা বলছি আমাদের টিকা আছে, আপনারা টিকা নিয়ে নেবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office