শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

করোনায় এক দিনে মৃত্যু দুই শতাধিক, শনাক্ত ১১ হাজার ১৬২ জন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৭ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দেশে করোনায় মৃত্যু বাড়তে বাড়তে প্রথমবারের মতো দুই শ ছাড়িয়েছে ফাইল ছবি

দেশে করোনায় এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত ২০১ জনের মৃত্যু হয়েছে। দেশে প্রথমবারের মতো করোনায় এক দিনে মৃত্যু দুই শ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩২ শতাংশ।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগের দিন মঙ্গলবার আগের ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। ওই দিন মৃত্যু হয়েছিল ১৬৩ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন আক্রান্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫ হাজার ৯৮৭ জন।এখন পর্যন্ত দেশে মোট ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন করোনামুক্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।এরপর থেকে সংক্রমণ বাড়তে থাকে।সে বছরেরই ১৮ জুন করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office