শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫ লাখ, ‘হৃদয়বিদারক’ বললেন বাইডেন

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। এ সংখ্যাকে প্রেসিডেন্ট জো বাইডেন ‘হৃদয়বিদারক মাইলফলক’ বলে উল্লেখ করেছেন।

করোনায় মৃতদের স্মরণে সোমবার রাতে হোয়াইট হাউসের বাইরে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

এ সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তারা ১ মিনিট নীরবতা পালন করেন।

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ মহামারিতে মৃত্যু ছাড়াল পাঁচ লাখ।

দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের পাশাপাশি ঘটেছে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ভাইরাসটির কারণে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১২ হাজার ৫৯০ জনের।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৩০৭ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ১০ লাখ ১৫ হাজার ৮৬৩ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যুর দিক দিয়ে দেশটি আছে তৃতীয় অবস্থানে। এক লাখ ৫৬ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

আক্রান্তের হিসাবে তৃতীয় অবস্থানে এবং মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি এক লাখ ৯৭ হাজার ৫৩১ জন এবং মারা গেছে দুই লাখ ৪৭ হাজার ২৭৬ জন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৩৫৬ জন। নতুন করে ৩৬৬ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৭১৭ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office