শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

করোনা আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত। আজ তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাই মঙ্গলবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজী হায়াৎ করোনা আক্রান্ত হলেও বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শরীরের অবস্থার উন্নতি হচ্ছে না। অবস্থার অননিত হলে ডাক্তারের পরামর্শ মেনে আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২ মার্চ করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন কাজী হায়াৎ। টিকা নেওয়ার সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াতের শারীরিক অবস্থা জটিল হলেও মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তার স্ত্রীর অবস্থা।

রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার করোনা ইউনিটে চিকিৎসাধীন কাজী হায়াৎ। তার হাসপাতালের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমতিরি কার্যকরি পরিষদের সদস্য কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।

কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। গত বছর মুক্তি পায় ছবিটি। এটি ছিলো তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office