শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বিনোদন ডেস্ক

কলকাতায় অপু বিশ্বাস, লাল শাড়িতে দিলেন অষ্টমীর অঞ্জলি

  |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দুর্গা পূজার আনন্দে মেতে উঠতে কলকাতায় ছুটে এসেছেন বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছেন তিনি।

সোমবার অষ্টমীর সকালে কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পূজায় উপস্থিত থেকে পুষ্পাঞ্জলি দেন তিনি। এর পাশাপাশি পূজার কাজেও অংশ নেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা।

পূজার পাশাপাশি রাজবাড়ি অন্দর ঘুরে দেখেন অপু বিশ্বাস। দিনভর খোশ মেজাজে রাজবাড়ির সদস্যদের সঙ্গেও আড্ডা দেন তিনি।

এদিকে অপুকে স্বাগত জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রাজবাড়ির বর্তমান প্রধান দেবরাজ মিত্র ও তার পরিবারের সদস্যরা।
লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, বাংলাদেশের পূজা অনেকটা মণ্ডপের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু কলকাতার পূজায় গোটা শহর উৎসবের আনন্দে মেতে ওঠে। শহরজুড়ে পূজার আনন্দ ছড়িয়ে পড়ে। সেই আনন্দ উপভোগ করতেই কলকাতায় ছুটে এসেছি। শুধুমাত্র পূজা উপভোগ করতে এবার কলকাতায় আসা।

এদিন লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দেন অপু বিশ্বাস। এ বিষয়ে তিনি জানান, তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ আসছে। তাই তিনিও লাল শাড়ি পরেছেন।

শোভাবাজার রাজবাড়ির সদস্য দেবরাজ মিত্র বলেন, উনি বিদেশি নন। উনিও বাংলার মেয়ে। বাংলাদেশি অতিথি হয়ে আমাদের পূজা দেখতে এসেছেন। আমরা ওনাকে স্বাগত জানিয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office