শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক
Advertise with us

কাঁচা পেঁপে বেশি খেলে কী হয়?

লাইফস্টাইল ডেক্স   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাঁচা পেঁপে বেশি খেলে কী হয়?

সংগৃহীত ছবি

পেঁপে পাকা ও কাঁচা দুই অবস্থাতেই খাওয়া যায়। খুবই স্বাস্থ্যকর এই ফল খেতে কমবেশি সবাই ভালোবাসেন। জানলে অবাক হবেন, পেঁপে পাকলে যেমন তা স্বাস্থ্যগুণে সমৃদ্ধ হয়ে ওঠে, ঠিক তেমনই কাঁচা অবস্থাতেও কিন্ত এতে পর্যাপ্ত পুষ্টিগুণ থাকে।

পুষ্টিবিদদের মতে, পেঁপে কাঁচা অবস্থায় খেলে যেমন বেশি সুফল মেলে, ঠিক সেভাবেই কাঁচা পেঁপেও খেলেও বাড়তি উপকার মেলে। চলুন জেনে নেওয়া যাক কেন কাঁচা পেঁপে খাবেন, ও কাঁচা পেঁপে খেলে কী হয়?

হজমের গোলমাল ঠেকাতে কাঁচা পেঁপে অনেক উপকারী। পেঁপেতে থাকা প্যাপেইন বিপাকহার বাড়িয়ে তোলে।

এছাড়া পেঁপেতে থাকা ফাইবার পেটের গোলমালের ঝুঁকি কমায়। হজম সংক্রান্ত সমস্যায় পেঁপে ওষুধের মতো কাজ করে।

পেঁপেতে থাকে ভিটামিন এ, সি ও ই। এছাড়াও এতে আছে অ্যান্টি অক্সিডেন্টের মতো উপাদান। ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে সতেজ ও সজীব রাখে।

ত্বকের পুষ্টিদায়ক উপাদান কোলাজেন বৃদ্ধিতেও সাহায্য করে পেঁপে। নিয়ম করে পেঁপে খেলে ত্বক ঝলমলে হবে।

শরীরের অতিরিক্ত মেদ-ভুঁড়ি কমাতে পাতে রাখতে পারেন কাঁচা পেঁপের বিভিন্ন পদ। পেঁপেতে থাকে ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা দেখা দেয় না। ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও কমে।

সূত্র: মেডিকেল নিউজ টুডে

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office