শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিনোদন ডেস্ক

কারও চোখ কপালে, কেউ লিখলেন ‘বয়স তো কমছে’

  |   বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জয়া আহসান। সৌন্দর্য যার কাছে কবিতার মতো। বয়সকে ছাপিয়ে দিন দিন তিনি নিজেকে আকর্ষণীয় করে তুলছেন।

অভিনয় গুণ তো তার রয়েছেই, সৌন্দর্যেও তিনি বশ করে চলেছেন দুই বাংলার দর্শকদের।

জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। নিয়মিতই ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবি, দেন স্ট্যাটাস। সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন। তবে বেশিরভাগ সময় ছবি পোস্ট করেই আলোচিত হন তিনি।

বৃহস্পতিবার জয়া আহসান নতুন একটি ফটোশুটের চারটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে কমলা রঙের পোশাকে, শীতের হাল ফ্যাশনে জয়া আহসান অনেকটা বোল্ড লুকে ধরা দিয়েছেন। ছবিগুলো দেখে চমকে গেছেন তার অনেক অনুরাগী। তাই তো ছবির নিচে কমেন্টও করেছেন অনেকে।

কেউ প্রশ্ন করছেন, ‘কিভাবে তারুণ্য ধরে রাখেন, আপনার এই ছবি তো আমার চোখ কপালে তুলে দিল।’ কেউ আবার লিখছেন, ‘আপনার এই সৌন্দর্যের তুলনা হয় না। দেখলেই মনে হয় আপনি তরুণ।’ একজন লিখেছেন, ‘দিন দিন বয়স কমছে আপনার।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office