শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কার্টনে ভরা জীবিত নবজাতক উদ্ধার

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ১২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুরে কার্টনে ভরা এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার উজ্জ্বলপুরে একটি খাল পাড় থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই নবজাতক মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বেবি কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যায় আছে।

বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, রোববার রাতে উজ্জ্বলপুর গ্রামের একটি খাল পাড় থেকে হঠাৎ এক শিশুর কান্না শুনতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা গিয়ে দেখতে পায় একটি কার্টনের মধ্যে শিশুটি চিৎকার করছে। পরে মাধবপুর থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় ওই নবজাতককে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কর্ণারে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, বর্তমানে ওই নবজাতক সুস্থ আছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নবজাতকের বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে। এছাড়া বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office