শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

কিয়েভ বিস্ফোরণে ২৫ জন আহত: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিয়েভ বিস্ফোরণে ২৫ জন আহত: মেয়র

সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বুধবার সকালে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে। কিইভের মেয়র এ কথা জানান।

শহরে এএফপি’র এক সাংবাদিক বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান, এর পরপরই বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

মেয়র ভিটালি ক্লিটসকো সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ‘চিকিৎসকদের মতে, রাজধানীর ডিনিপ্রোভস্কি জেলায় ইতিমধ্যে ২৫ জন আহত হয়েছে। ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।’

তিনি বলেন,‘রাজধানীর ডিনিপ্রোভস্কি জেলায় শত্রুদের রাতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

১৫ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

ক্লিটসকো বলেন, হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি কিয়েভে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলা এবং ইউক্রেনের রাজধানীতে দীর্ঘ সময় ধরে শান্ত থাকার পরে যা রবিবার কিয়েভে প্রথম হামলা চালানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office