শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ০৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়ার কর্মসূচিতে যুবদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগদান করে। এ সময় পুলিশ তাঁদের স্লোগান দিতে বাধা দেয়। একপর্যায়ে বিনা উসকানিতে পুলিশ শান্তিপূর্ণ ব্যানার কেড়ে নিয়ে মিছিলকারীদের লাঠিপেটা ও গুলি করে ছত্রভঙ্গ করে দেয়।

গুলি ও লাঠিপেটায় জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জ্যেষ্ঠ সহসভাপতি মুশতাক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা জোবায়েরসহ ১৮ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, যুবদলের মিছিল থেকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তিনি নিজে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা আরও বেপরোয়া হয়ে তাঁর প্রতি চেয়ার ও ইটপাটকেল ছুড়ে মারেন। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনিসহ পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office