শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুঁচকির ইনজুরিতে দ্বিতীয় টেস্টে নেই শরিফুল

খেলা ডেস্ক   |   শনিবার, ৩১ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুঁচকির ইনজুরিতে দ্বিতীয় টেস্টে নেই শরিফুল

সংগৃহীত ছবি

কুঁচকির ইনজুরির কারনে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

প্রথম ম্যাচের পরে কুঁচকিতে অস্বস্তিবোধ করেন শরিফুল। পরবর্তীতে পরীক্ষা-নিরিক্ষায় তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, ‘প্রথম টেস্টের পর এমআরআই করানো হয় শরিফুলের। রিপোর্টে বাঁ-দিকে গ্রেড-১ এর স্ট্রেইন ইনজুরি ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে প্রায় ১০ দিন সময় লাগে এবং ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন শরিফুল।’

প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পাওয়া একাদশের কম্বিনেশন ভাঙতে বাধ্য হওয়ায় শরিফুলের জায়গায় বাংলাদেশে হয়ে মাঠে নামার সুযোগ পান আরেক পেসার তাসকিন আহমেদ।

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে জয় বা ড্র করলেই সিরিজ জিতবে টাইগাররা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office