শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে বিগত তিন বছরে উদ্ধারকৃত আড়াই কোটি টাকার বেশি মূল্যমানের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের ভোকেশনাল মোড় এলাকায় অবস্থিত ২২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান এবং বিশেষ অতিথি হিসেবে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমল আলী, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, কাস্টমস সুপার তাপস কুমার সাহা এবং ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিগত ২০১৯ সালের ১ আগস্ট থেকে ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা মূল্যমানের ৬ হাজার ৬০৭ বোতল ভারতীয় মদ, ৯৫ বোতল ফেনসিডিল, ২৪২ কেজির মতো গাঁজা, ৪৯ হাজার ১৮ পিস ইয়াবা এবং ৫ বোতল বিয়ার ধ্বংস করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office